|
Page 4 of 5
জনন-নীতি
মৃত্যুকালে যে-ভাব ধ'রে ছেড়ে শরীর যায় জীবন,
জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন ৷
স্বামীর প্রতি যেমনি টান ছেলেও জীবন তেমনি পান ৷
অভ্যাস-ব্যবহার যেমনতর সন্তানও পাবি তেমনতর ৷
যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত,
সেই রকমই ছেলে পাবে তেমনি সঞ্জীবিত ৷
সমাজ
এক আদেশে চলে যা'রা সমাজ গজায় জানিস্ তা'রা ৷
ফের্ ওরে ফের্ ইষ্টদেবের স্বার্থলাভে জীবন ব',
ধন্য হ'বি, মান্য পাবি, অমর সুধায় অমর হ' ৷
পড়শীরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি ?
যা ছুটে যা, তা'দের বাঁচা--- তা'রাই যে তোর বাঁচার পুঁজি ৷
এক আদর্শে অটুট থেকে প্রতিপ্রত্যেকে যখন
পরস্পরের স্বার্থ-সেবী,--- সংগঠিত তখন ৷
কৃষি
কাজে খাটে যদি জন তবেই তা'র উপার্জ্জন ৷
পয়সা যা'র জমি তা'র তা'রই ভুঁয়ে অধিকার ৷
উর্ব্বরা নয় ক্ষেতটি যেথায় সুবীজও কি ফলবে সেথায় ?
ক্ষেতের গুণে বীজের বাড় যেমনি বীজ তেমনি ঝাড় ৷
যেমন বীজটি ফেলবে ক্ষেতে পাবেও তাহা অঙ্কুরেতে ৷
শিল্প
খেটে-খুটে দিলে আয় তবেই মানুষ অর্থ পায় ৷
কাজ না ক'রে যে-জন পায় সেই পাওয়াতেই তা'রে খায় ৷
নাইকো কাজে,কেবল কথা--- সন্দেহের সে,অপহতা ৷
শিল্পী মাথা শিল্পঘরে তবেই দেশে লক্ষ্মী ধরে ৷
আয় খাটিয়ে দেয় না লক্ষ্মীরে সে পায় না ৷ |