|
Page 3 of 5
পুরুষ ও নারী
পূরণ-প্রবন পালন নিয়ে বৃদ্ধির হ'য়ে রথী,
পুরুষ চলে কৃষ্টিরথে নিয়ে গৌরব-গতি ৷
বউ-সর্ব্বস্ব হ'লি যেই শয়তানেতে ধ'রল সেই ৷
কত অল্পে কত বেশীর পোষণ করতে পারিস্,
গৃহিণীপনার তুকটিই এই নিছক মনে রাখিস্ ৷
জ্যেষ্ঠা সতীন যত্ন ক'রে সুখ-সুবিধা ছোট্টদের
না দেখলে তা'য় অলক্ষ্মীতে উবেই আভা সম্পদের ৷
শাসন-ভরা ভয়-সমীহে মিতসোহাগ-আদরে
গজিয়ে উঠলে দক্ষ-সেবায় সেই মেয়ে ঘর আলো করে ৷
বিবাহ
বিয়ে-ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস,
তা'র সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস;
বংশ দেখে শ্রদ্ধা হ'লেই স্বাস্থ্য দেখিস্ কেমন তা'র,
তা'র সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব-অভ্যাস-ব্যবহার;
এ-সবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়,
বিদ্যা দেখিস নজর ক'রে কর্ম্মের ওজন তা'য়;
পারম্পর্য্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে,
প্রায়ই দেখিস্ ঠকবি না তুই মরবি না বিষিয়ে ৷
পুরুষের বিয়ে নিম্ন ঘরে উন্নতিতে সমাজ চড়ে ৷
অনুলোমী স্ত্রীদের আছে সেবায় অধিকার,
দেবকার্য্যে পিতৃকার্য্যে সবর্ণাই সার ৷
পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ বংশ মরে ৷
উঁচুর মেয়ে নিলে ঘাড়ে বংশ নাশে লক্ষ্মী ছাড়ে ৷
দাম্পত্য জীবন
স্বামীর ভাল করতে গিয়ে স্ত্রীর সতীত্ব জাগে,
ইষ্টস্বার্থ-প্রতিষ্ঠাতেই পুরুষ সৎএ থাকে ৷
ভক্তি-সেবায় আত্মত্যাগ স্বামী-ধর্ম্মার শ্রেষ্ঠ যাগ ৷
স্ত্রী যদি তোর দোষই দেখে অবজ্ঞাতে আদর জানায়,
দূরে থাকিস্ তা' ছেড়ে তুই পড়বি নইলে দুর্দ্দশায় ৷
স্বামীর প্রতি যেমনি রতি তেমনি নারীর মতিগতি ৷ |