|
Page 2 of 5
স্বাস্থ্য ও সদাচার
অধিক ভোজন যা'রাই করে দরিদ্রতায় প্রায় ধরে ৷
সদাচারে বাঁচে-বাড়ে লন্ক্ষী বাঁধা তা'র ঘরে ৷
সদাচারে রত নয় পদে-পদে তা'র ভয় ৷
সদাচার বলে কা'রে তা' কিরে তুই বুঝিস্ ?
যে-আচারে বাঁচে-বাড়ে সদাচার তা' জানিস্ ৷
কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থেকে,
শরীর হবে সহনপটু স্বাস্থ্য আসবে হেঁকে ৷
লোকচরিত্র
বুঝিস-সুঝিস্ সবই বলিস্ মত্ত নিয়ে হামবড়াই,
ধরা-করার ধার ধারিস্ না, নরকের তোর নাই রেহাই ৷
টাকার জন্য বান্ধবতা---- ঘটায় শত্রু সে মূঢ়তা ৷
'না'- এর সাথে কুটুম্বিতা রাখিস্ যদি তুই,
নিছক হ'বি লক্ষ্মীছাড়া ধ্ব'সে যাবে ভুঁই ৷
সন্ধিৎসাটির অভাব যেথায় বাড়ার বুদ্ধি খতম সেথায় ৷
অর্জ্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন,
এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন ৷
বর্ণাশ্রম
বর্ণাশ্রমের সব ব্যাঘাত জ্ঞান-খড়েগ কর্ নিপাত ৷
সমীচীন সুশৃঙ্খলায় নিষ্ঠাধারায় চললি না,
উদার বেকুব ঠাট্টা-ভয়ে কৃষ্টিরই ধার ধারলি না ?
বড়র যা'রা নিন্দা করে ছোটই তা'রা অন্তরে,
নরকদেশে চলন তা'দের কোন্ অজানা কন্দরে ৷
বিপ্রই হ'স্ ক্ষত্রিয়ই হ'স্ হ'স্ না বৈশ্য অর্থবান্,
বর্ণ-সঙ্গতি যেই হারাবি হবেই কৃষ্টি অন্তর্দ্ধান ৷
পিতা-মাতা পত্নী-পুত্র পড়শী-স্বজন নিয়ে চলে,
ইষ্টকৃষ্টির উছল ধারায় গার্হস্থ্যাশ্রম তা'রেই বলে ৷ |