|
Viewpoint (A Correspondence) |
|
|
|
This is the correspondence of Pujaniya Ashoke Chakraborty (Eldest son of Pujyapad Borda) with a disciple where he correctly described about the way one should follow Thakur and HIS instructions. But it is sad that he himself is encouraging the present culture of self styled acharya which is not conducive to Satsang and against what he himself wrote to a disciple.
Here Pujaniya Ashoke da has described that while establishing Vivekananda people has glorified him to such an extent that Sri Sri Ramkrishnadev and Vivekananda were as if in the same level which has created a dillema amongst the disciple in order to perform the meditation or Sadhana which is exactly happenning in the present satsang too many acharyas other than Sri Sri Thakur.
For better reading an exact typing in Bengali provided below
SATSANG P.O Satsang
Dist. DEOGHAR (BIHAR)
PIN 814116
Date 29.5.97
পরমশ্রদ্ধাভাজনেষু
ফণিদা,
আপনার 19.5.97 তারিখের চিঠি পেলাম ৷ আপনার পা সম্পূর্ন ঠিক হয়ে গেছে
জেনে নিশ্চিন্ত হ'লাম ৷ দয়া করে সাবধানে চলাফেরা করবেন ৷ আর দুর্ঘটনা ঘটিয়ে বসবেন না ৷ বিশেষ করে
আমার মত আপনারও যখন শ্রবন সমস্যা আছে তখন সাবধানে সচেতন ভাবে চলাফেরা করাই শ্রেয় ৷
আপনি মনে করে অভিধানটি সম্বন্ধে জানিয়েছেন এজন্য অশেষ ধন্যবাদ ৷ বইটি আপনার
চিঠি পাওয়া মাত্র আনতে পাঠিয়েছি ৷
আপনি শ্রীশ্রীঠাকুরের প্রথম যুগের ভক্তদের জীবনী রচনা করছেন ৷ এটা খুবই ভাল কাজ ৷
তবে লেখার সময় সব সময় মনে রাখবেন, এই সব মানুষেরা প্রত্যেকেই শ্রীশ্রীঠাকুরের অমেয় দীপ্তিতে উজ্জ্বল বলেই
বরণীয় ৷ এঁদের নিষ্ঠা ও সাধনা পরবর্তীদের প্রেরণা স্বরূপ নিশ্চয়ই ৷ তবু শেষ পর্যন্ত্য আমাদের প্রত্যেকের জীবনে
পরমসত্য এই যে, দয়াল ঠাকুরই আমাদের একমাত্র প্রিয়পরম ৷ তিনি ধ্যেয়, অনুসরনীয়, পূজ্য এবং একমাত্র নিয়ন্তা ৷
সেই পরমপ্রেরনায় কোন বিঘ্ন যেন সৃষ্টি না হয় ৷ বিবেকানন্দকে প্রতিষ্ঠা করতে যেয়ে তাঁকে পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্নের
সমান্তরাল করে তুলে ধরা হয়েছে তাতে আপামর ভক্তজনের সাধনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেই মনে করি ৷ নিজের জীবন
সাধনায় আমার এবং আমার প্রিয়পরম জীবনকেন্দ্রের মধ্যে আর কিছু থাকলে লখ্যভ্রষ্ট হবার সম্ভাবনা থাকেই ৷
সুতরাং দয়া করে এদিকে খেয়াল রাখবেন ৷
আপনি শোনার অসুবিধের জন্য, আমার সাথে কথা বলেন না লিখেছেন ৷ অনায়াসেই বলতে
পারেন ৷ বয়স বাড়ার সাথে আমিও কম শুনছি ৷
ভাল থাকবেন ৷ সুস্থ থাকবেন আপনারা আন্তরিক "রা" জানবেন ৷ পরমপিতা মঙ্গল করুন ৷
ইতি
প্রীতিধন্য
অশোক চক্রবর্তী
|